এক নজরে দেখে নিন কোন কোন ওয়েবসাইট এ জানা যাবে 2021 মাধ্যমিকের ফলাফল !!

এক নজরে দেখে নিন কোন কোন ওয়েবসাইট এ জানা যাবে মাধ্যমিকের ফলাফল  !! 

MADHYAMIK RESULT 2021 WEBSITES :

        ২০ জুলাই [ 20th July , 2021 ] মঙ্গলবার প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল ।  সকাল ৯ টায় ফল প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ  এবং সকাল 10 টা থেকে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল জানতে পারবে পড়ুয়ারা ।  শুক্রবারেই বিজ্ঞপ্তি দিয়ে তা জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ । কোন কোন ওয়েবসাইটের মাধ্যমে ছাত্র- ছাত্রীরা ফলাফল জানতে পারবে, তাও জানিয়ে দিয়েছে এই দিন।


         এবার Covid-19 জন্য  দশম শ্রেণীর পরীক্ষা বাতিল হওয়ার ফলে পড়ুয়ারা এডমিট কার্ড পাইনি। তাই এবার পড়ুয়াদের ফলাফল জানতে রেজিস্ট্রেশন নাম্বার এবং জন্মতারিখ ব্যবহার করতে হবে। স্কুল থেকে মার্কশিট  নিতেও ব্যবহৃত হবে রেজিস্ট্রেশন নাম্বার ।  এদিকে আবার কোনো মেধাতালিকা প্রকাশিত হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।


  কোন কোন ওয়েবসাইট এর মাধ্যমে রেজাল্ট জানা যাবে ?

নিম্নলিখিত ওয়েবসাইট গুলির মাধ্যমে পড়ুয়ারা তাদের রেজাল্ট জানতে পারবে --- 

wbbse.wb.gov.in

wbresults.nic.in

exametic.com

www.westbengalonline.in

www.technoindiagroup.com

www.indiaresults.com

www.technoindiauniversity.ac.in

www.fastresult.in

www.jagranjosh.com



কিভাবে রেজাল্ট জানবে ? 

       ১) রেজাল্ট জানার জন্য প্রথমে ওয়েবসাইটে ফোন নাম্বার ও মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে রেজিস্টার করতে হবে। 

       ২) তারপর SMS এর মাধ্যমে ফলাফল চলে আসবে রেজিস্টার্ড মোবাইল নাম্বারে। 


এছাড়াও 22 শে জুলাই , বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিকেরও ফল প্রকাশ হবে বলে আগে থেকে জানিয়ে দিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।


         উল্লেখ্য, করোনাকালীন পরিস্থিতিতে রাজ্য সরকার কোন ঝুঁকি নিতে চাইনি । তাই , স্কুল স্তরের দুটি বড় পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত  নিয়েছিল। এসবের বদলে ছাত্র-ছাত্রীদের মূল্যায়নের বিকল্প পথ দেখে  নেয় পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। নবম শ্রেণির পরীক্ষার রেজাল্ট  ও দশম শ্রেণীর অন্তর্বর্তী  মূল্যায়নের উপর ভিত্তি করে এবার মাধ্যমিকের রেজাল্ট  প্রকাশিত হবে।


Post a Comment

0 Comments